জাতীয়
প্রয়োজনীয়তা বিবেচনা না করে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় নয়: শিক্ষামন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি প্রশ্ন করেন, সারা দেশে সরকারিভাবে নতুন কোনো বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।
র্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির কথা জানানো হয়।
কোনো নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই সনদে সাক্ষর করলো এনসিপি
চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নে বড় এক ধাপ এগিয়েছে 'জুলাই জাতীয় সনদ ২০২৫'। এই ঐতিহাসিক সনদে কোনো প্রকার দ্বিমত বা 'নোট অব ডিসেন্ট' ছাড়াই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা জনসমক্ষে আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নথিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, গণজোয়ারের মাধ্যমে অর্জিত গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে তারা কোনো আপত্তি ছাড়াই এই সনদে একাত্মতা প্রকাশ করছেন।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে বন্ধ হচ্ছে দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের দোকান ও বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে কয়েকটি নির্দেশনা নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে 'বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়' বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বিদ্যুৎ সাশ্রয়ে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নে সম্মত হন। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব বিপণিবিতান ও ব্যবসায়িক স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। এ ছাড়া দোকান বা প্রতিষ্ঠান বন্ধ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডের আলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে তারা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবেন। বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা।
দীর্ঘ ৩৪ বছর পর নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ এক নতুন দিগন্তের উন্মোচন ঘটল। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশের ১১তম ব্যক্তি এবং ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।