প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক অর্থনীতি প্রযুক্তি মতামত
জাতীয় / খবর

র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন

সূত্র: আমার দেশ | প্রকাশ: মার্চ ১৬, ২০২৬, ২২:১৮
র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

একই সঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান করা হয়েছে।