পুঁজিবাদী লেলিন

মানুষ মাঝে মাঝে সত্য শুনতে চায় না, কারণ তারা তাদের বিভ্রমকে সত্যের চেয়ে বেশি ভালোবাসে!

Author: পুঁজিবাদী লেলিন

ব্যক্তিপূজা নয়, শোষণমুক্তি চাই

শাসকশ্রেণি সবসময় একটি হাতিয়ার হাতে রাখে। আর সেটা ব্যবহার করে কখনো ধর্মের নামে, কখনো জাতির নামে, কখনো উন্নয়নের নামে।

কিন্তু লক্ষ্য একটাই, শোষিতকে তার "আমি শোষিত হচ্ছি" এই চেতনা থেকে দূরে রাখা। কিন্তু যে নেতারা রং বদলান, তারা বিশ্বাসঘাতক নন। তারা ব্যবস্থারই সন্তান। পুঁজিবাদী রাজনীতি তাদের ঠিক এভাবেই গড়ে তোলে।

আসল বিপদ সেই রাজনীতিতে নয়, যা প্রকাশ্যে শোষণ করে। আসল বিপদ সেই রাজনীতিতে, যা শোষণকে আদর্শের মুখোশ পরায়।

বিস্তারিত»

যে যুগের আয়নায় নিজেকে দেখিয়া বিস্মিত হইয়াছে।

যে যুগের আয়নায় নিজেকে দেখিয়া বিস্মিত হইয়াছে।

বুকে আগুন লইয়া নামিয়াছিলাম মাঠে,

স্বপ্ন ছিল চেয়ারম্যান হইব এই হাটে।

সেবার দীপ জ্বালাইব ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়,

জনতার কণ্ঠস্বর হইব এই ছিল সাধায়।

কিন্তু মাঠে নামিয়া দেখিলাম ভিন্ন খেলা,

নোটের বন্যায় ভাসিতেছে ভোরের বেলা।

এক হাতে প্রতিশ্রুতি, অন্য হাতে থলি ভরা,

আমি দাঁড়াইয়া একা শুধু সততার ভরা।

চারিদিকে হাঁকডাক, মিছিলের শোরগোল,

টাকার ঝনঝনানিতে কাঁপিতেছে ভূমণ্ডল।

বিস্তারিত»