প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক অর্থনীতি প্রযুক্তি মতামত

আবারও পিছিয়েছে জিটিএ ৬ এর মুক্তির তারিখ, গেমারদের অপেক্ষার পালা বাড়লো

সূত্র: দ্য ডেল্টা লেন্স | প্রকাশ: মার্চ ১৭, ২০২৬, ১৮:৩৮
আবারও পিছিয়েছে জিটিএ ৬ এর মুক্তির তারিখ, গেমারদের অপেক্ষার পালা বাড়লো

বাড়িতে কম্পিউটার আছে কিন্তু গ্র্যান্ড থেফট অটো বা জিটিএ গেমস খেলেননি এমন তরুণ খুঁজে পাওয়া দুষ্কর। ছুটির দিনে কিংবা বিকেলবেলা বন্ধুর বাসায় গিয়ে কম্পিউটারে ফিফা কিংবা জিটিএ খেলা তরুণের সংখ্যাও কম নয়। টেকপ্রেমীদের মধ্যে যে সমস্ত গেমগুলির সর্বাধিক জনপ্রিয়তা রয়েছে সেগুলির মধ্যে জিটিএ অন্যতম। জিটিএ ৫ মুক্তি পাওয়ার পর থেকে একটি দীর্ঘ সময় ধরে এই গেমটির পরবর্তী আপডেটেড এডিশনের অপেক্ষায় দিন গুনছে গেমাররা।

একবার ঘোষণা দিয়েও তুমুল জনপ্রিয় এই ভিডিও গেমটির সিক্যুয়েল জিটিএ সিক্স রিলিজের সময় ফের পিছিয়েছে। আগামী বছরের ১৯ নভেম্বর মুক্তি পেতে পারে গেমটি। প্রাথমিকভাবে চলতি বছরের শেষের দিকে মুক্তির কথা ছিল। তবে সেটাকে প্রথম দফায় পিছিয়ে ২০২৬ সালের মে মাসে মুক্তি দেওয়ার কথা ছিল। এবার দ্বিতীয় দফায় মুক্তির সময় পিছিয়ে সেটিকে ১৯ নভেম্বর করা হয়েছে।

বৃহস্পতিবার গেমটির নির্মাতা রকস্টার এক বিবৃতিতে বলেছে, গেমটি নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতেই বাড়তি সময় নেওয়া হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পর ফের বিলম্ব হওয়ায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে নির্মাতা প্রতিষ্ঠানটি। একইসাথে ধন্যবাদ ও জানিয়েছে রকস্টার।

এই গেমটি বাজারে আসার সাথে সাথেই বিপুল সাফল্যে পেতে চলেছে বলে অনুমান করছেন গেমিং সেক্টরের এক্সপার্টরা। রকস্টার গেমস জিটিএ ৬ এর প্রাক বিক্রয় থেকে কমপক্ষে 1 বিলিয়ন মার্কিন ডলার আয় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি হওয়ার ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, সিরিজের সর্বশেষ সিক্যুয়েল 'জিটিএ ফাইভ' ২০১৩ সালে মুক্তি পায়। এটি সর্বকালের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গেম। দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও এখনো গেমটি তুমুল জনপ্রিয়।